Author name: Dhaka Archdiocese

UTHALI PARISH (2018)

DHUSHAR CHURCH CENTER

        Name                   :     Holy Spirit Church         Address               :     Vill: Dhushor                                             P.O. Nayabari                                             Dist. Manikgonj

Gamasa

UTHALI PARISH (2018)

        Address               :     Sacred Heart Church (2007)                                             Vill & P.O. Uthali, Dist. Manikganj         Parish Priest       :     Fr. Chanchal H. Pereira         Mobile                 :     (+88) 01727-177259         Email                   :     chanchalpereira@yahoo.com         Catholics            :     483            ১৯৯৮ খ্রিষ্টাব্দে এই অঞ্চলে সেবাকাজ শুরু হয়। ফাদার ডমিনিক রোজারিও প্রথমে উথলী অঞ্চলে এই সেবাকাজের সূচনা করেন ও দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি ফাদার আরতুরো, পিমে’র উপর সেই দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে এখানে খ্রিষ্টভক্তদের সংখ্যা ৩৫০ জন। ২০০৫ খ্রিষ্টাব্দের জুলাই মাস থেকে এসএমআরএ সিস্টারগণ এখানে স্থায়ীভাবে থেকে শিক্ষাসেবা দিয়ে যাচ্ছেন। এখানে তিনটি প্রাইমারি স্কুল ও ছেলে-মেয়েদের জন্য দু’টি বোর্ডিং , গির্জা ও ফাদারদের থাকার ঘর রয়েছে। বর্তমানে ঢাকা ধর্মপ্রদেশীয় ফাদারগণ এই কোয়াজী ধর্মপল্লীটির দায়িত্ব নিয়ে সুদক্ষভাবে পরিচালানা দান করছেন। ফাদার আরতুরো যোসেফ পাড়ায় এক একর জমি কিনে ১০টি কাথলিক পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। হতদরিদ্র পরিবারগুলোর ছেলেমেয়েদের শিক্ষা ও সার্বিক মানব উন্নয়নের জন্য দু’টি হোস্টেল ও একটি গির্জা ঘর নির্মাণ করেন। ফাদার আরতুরো অন্যত্র বদলী হয়ে গেলে বর্তমানে ধর্মপ্রদেশীয় ফাদারগণ ও এসএমআরএ সিস্টারগণ উথলীতে পুরোদুমে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। DHUSHAR CHURCH CENTER

TEJGAON PARISH

MOHAKHALI CHURCH CENTER

        Address               :     C/o Caritas Office                                             Hatabo, Rupgonj আশির দশকের শুরু থেকে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মহাখালী দক্ষিণ পাড়ায় খ্রিষ্টান বসতি শুরু হয়। শুরুতে গুটিকতক পরিবার স্থায়ীভাবে এখানে থাকা শুরু করে। ধীরে ধীরে অন্যান্যরা আসতে শুরু করেন। এভাবে এলাকায় একটি খ্রিষ্টান বসতি গড়ে উঠতে থাকে। এই জনপদটি ঢাকা শহরের মধ্যভাগে মহাখালীতে খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং-এর একটি আবাসিক প্রজেক্ট। মহাখালীতে ক্রমবর্ধমান খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপাসনালয়ের সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়।    ১৯৮৪ খ্রিষ্টাব্দে অস্থায়ীভাবে বাঁশের চালা ঘর গির্জা হিসেবে নির্মিত হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দের দিকে ফাদার আলফন্সো, এসএক্স এখানে প্রথম খ্রিষ্টযাগ অর্পণ করতেন। বর্তমানে এখানে আধুনিক শিল্প ও সৌন্দর্যে একটি নতুন গির্জা নির্মাণ করা হয়েছে। মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারির প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং গির্জা ঘর নির্মাণ শেষে ২০১৮ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর নতুন গির্জা আশীর্বাদ ও শুভ উদ্বোধন করেন। তেজগাঁও ধর্মপল্লীর ফাদারগণ এখানে এসে প্রতি রোববার খ্রিষ্টযাগ অর্পণ করেন। মহাখালী গির্জার প্রতিপালক হলেন লূর্দের রাণী মা মারীয়া। এখানে খ্রিষ্টভক্তের সংখ্যা ৫৫০ জন।

NARAYANGANJ PARISH

PAGLA CHURCH CENTER

        Address               :     Dhaikhin Noya Mati                                                       Nondolalpur                                             Bangladesh Chemical Goli                                             Pagla, Fottulah

MOUSHAIR PARISH (CHALABON): (2022)

DOLIPARA CHURCH CENTRE: (2019)

        Name                   :     Queen of the Holy Rosary of                                             Pompei Chapel         Address                :     House – 2, Road – 3, Madrasa Avenue                                              Dolipara, Uttara, Dhaka – 1230                                              Uttara, Dhaka – 1230

Dhaka City

NARAYANGANJ PARISH

        Name                   :     St. Paul’s Church (1952)         Address               :     Catholic Church, Narayanganj                                             135 Bangabandhu Sarak                                             Dist. Narayanganj-1400         Tel.                        :     (00 88 02) 7111281         Parish Priest        :     Fr. Elias M. Hembrom, CSC         Mobile                   :     (+88) 017 1454 5112/                                              (+88) 01824972713         E-mail                    :     cscfrelias458@yahoo.com         Catholics              :     3,000                                             (including Pagla, Kanchpur and other Centers) নারয়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ নদী-বন্দর। ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তানের স্বাধীনতার পর অফিস ও কলকারখানায় ইউরোপীয়, এ্যাংলো ইন্ডিয়ান ও বাঙালি কাথলিকরা কর্মরত হয়। তখন কাথলিকদের সংখ্যা ছিল ৪০০ জন। বহু বছর ধরে লক্ষ্মীবাজার থেকে ফাদার নারায়ণগঞ্জের কাথলিকদের পালকীয় সেবা-যত্ন দিতেন ও ধর্মীয় পরিচর্যা করতেন। আর্চবিশপ  গ্রেইনার নারায়ণগঞ্জ এ একটি ধর্মপল্লী স্থাপনের পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে ফাদার আন্তনী ওয়েবার, সিএসসি, নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে একটি দালানসহ জমি ক্রয় করেন। ১৯৫১ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ফাদার পল শে, সিএসসি, প্রথম পালক হিসেবে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। পুরানো দালানটি ভেঙ্গে সেখানে একটি নতুন গির্জা ঘর নির্মিত হয়। ১৯৫২-১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত এখানে ফাদারগণ স্থায়ীভাবে থেকে লোকদের পালকীয় যত্ন ও আধ্যাত্মিক পরিচর্যা করতেন। ১৯৫৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে ফাদার শে’র মৃত্যুর পর মন্সিনিয়র ইসিদোর দা কস্তা নারায়ণগঞ্জের পালপুরোহিত হন। ১৯৭৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৮৪ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ১৯৮৫ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি পর্যন্ত রমনাস্থ সেন্ট মেরীজ ক্যাথিড্রাল থেকে ফাদার পল গমেজ ভারপ্রাপ্ত পালপুরোহিতের দায়িত্ব পালন করেন। তিনি প্রতি সপ্তাহে একবার করে নারায়ণগঞ্জ গিয়ে পালকীয় পরিচর্যা করতেন। পরবর্তীতে লক্ষ্মীবাজার ধর্মপল্লীর ফাদারগণ নারায়ণগঞ্জের পালকীয় দায়িত্ব পালন করেন। বর্তমানে নারায়ণগঞ্জে একজন স্থায়ীভাবে আবাসিক পুরোহিত দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে কাথলিকদের সংখ্যা আনুমানিক ৩০০০ জন, যার মধ্যে অধিকাংশই অভিবাসী। MODHONPUR AT KACHPUR PAGLA CHURCH CENTER RUPGONJ CHURCH CENTER

Dhaka City

MOUSHAIR PARISH (CHALABON): (2022)

        Name                   :     Don Bosco Catholic Mission,                                            Maushair (2022)         Address               :      Shah Kabir Majar Rod                                            319 Moushair                                            P.S. Dakhinkhan, P.O. Uttara                                            Dhaka – 1230         Parish Priest         :     Fr. Francis Allencherry, SDB         Mobile                 :     (+88) 018 2082 9500         E-mail                  :     falencherry@gmail.com         Catholics              :     1100                     শিক্ষা, চাকুরী, জীবিকা অর্জন, নিরাপত্তা, উন্নত ও মানসম্মত জীবন যাপনের প্রত্যাশায় ঢাকা শহরে কাথলিকদের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্রিষ্টভক্তগণ ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এমনিভাবে সম্প্রতি  উত্তরা-দক্ষিণ খান এলাকায় খ্রিষ্টান বসতি গড়ে উঠেছে। শুরুতে খুব কম সংখ্যক খ্রিষ্টান লোকই এই এলাকায় বসবাস  করতেন। বর্তমানে এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং উত্তরা ও দক্ষিণ খান এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ফাদার ফ্রাঙ্কো পিমে বনানী সেমিনারীতে প্রভাষক ও আধ্যাত্মিক পরিচালক থাকাকালীন তাদের যত্ন নিয়েছেন। ফাদার ফ্রাঙ্কো উপাসনা কাজে ব্যবহারের জন্য উত্তরায় একটি সুন্দর দালানও ভাড়া নিয়েছিলেন। অনেক বৎসর সেই ভাড়া করা বাড়িতে এই এলাকায় বসবাসরত খ্রিষ্টানদের জন্যে রবিবাসরীয় উপাসনা ও অন্যান্য সংস্কারীয় কাজ পরিচালিত হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দে সালেসিয়ান পুরোহিত ফাদার ফ্রান্সিস এ্যালেনচারী, এসডিবি, মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র নির্দেশে এই এলাকার খ্রিষ্টানদের দায়িত্ব নেয়ার পর এলাকায় বাণী প্রচার কাজে নবজাগরণ সৃষ্টি হয়। ফাদার ফ্রান্সিস ২০১৮ খ্রিষ্টাব্দে চালাবন এবং ২০১৯ খ্রিষ্টাব্দে দলিয়াপাড়ায় মিশনের জন্য জমি ক্রয় করেন এবং কিছু নির্মাণ কাজ করেন। চালাবনকে বলা হয় ডনবস্কো কাথলিক মিশন এবং দলিয়াপাড়াকে বলা হয় কুইন অফ হলি রোজারী পম্পী চ্যাপেল। চালাবনে খ্রিষ্টভক্তের সংখ্যা ৬০ এবং দলিয়াপাড়ায় ৪০০। ২০২২খ্রিস্টাব্দে মাউসাইদের রাজাবাড়িসহ উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান নিয়ে চালাবন ডনবস্কো ধর্মপল্লী ঘোষণা করা হয়। DOLIPARA CHURCH CENTRE: (2019) RAJABARI SUB-CENTRE

Scroll to Top