Author name: Dhaka Archdiocese

Bhawal

MATHBARI PARISH

        Name                       :     St. Augustine of Hippo Church (1925)         Address                   :     Catholic Church, Mathbari                                                 P. O. Ulukhola, Dist. Gazipur-1463         Parish Priest           :     Fr. Uzzal L. Rozario, CSC         Mobile                     :     (+88) 017 1576 3965         E-mail                      :     uzzalrozario@gmail.com         Asst. Parish Priest :     Fr. Gabriel Toppo, CSC         Mobile                      :     01715457620         E-mail                       :     gmichael0916@gmail.com         Catholics                 :     2,900 মঠবাড়ী ধর্মপল্লী এলাকা বরাবরই নাগরী ধর্মপল্লীর অধীনে ছিলো। কিন্তু খুব দ্রুত গতিতে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে ১৯১০ খ্রিষ্টাব্দে মঠবাড়ী এলাকার কাথলিকগণ মাইলাপুরের বিশপ থিয়োটোনিয়াসের কাছে নিজেদের এলাকার জন্য একটি গির্জা নির্মাণের আবেদন রাখেন। বিশপ মহোদয়ও তাদের অসুবিধার কথা বুঝতে পারেন। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে মাইলাপুর ধর্মপ্রদেশের প্রধান প্রশাসক ১৯২৫ খ্রিষ্টাব্দে মঠবাড়ী এলাকাকে নাগরী থেকে আলাদা করে একটি পৃথক ধর্মপল্লীতে রূপান্তরিত করেন। তখন এই ধর্মপল্লীর প্রথম আবাসিক যাজক ছিলেন ফাদার ওজে র্সেতরিও দা সিল্ভা। এর আগে ১৯২১ খ্রিষ্টাব্দে মঠবাড়ীতে একটি টিন ও বেড়ার গির্জা নির্মিত হয়। নাগরী থেকে প্রতি সপ্তাহে একদিন যাজক সেখানে গিয়ে খ্রিষ্টযাগ অর্পণ করতেন। নাগরী জমিদারী থেকে অর্থ এনে এবং আমপট্রি গির্জার জমি অর্থাৎ ঢাকার ফুলবাড়িয়ার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ১৯২৬ খ্রিষ্টাব্দে মঠবাড়ী পাকা গির্জাটি নির্মাণ করা হয়। এই ধর্মপল্লীতে ১৯৬১ খ্রিষ্টাব্দে এসএমআরএ সিস্টারদের একটি কনভেন্ট স্থাপিত হয়। বর্তমানে মেয়েদের জন্য একটি হাইস্কুলও আছে। মঠবাড়ী ধর্মপল্লীর প্রতিপালক সাধু হলেন হিপ্পোর সাধু আগষ্টিন। মঠবাড়ী ধর্মপল্লীর বর্তমান লোকসংখ্যা ২,৭৫৫ জন। মঠবাড়ী ধর্মপল্লীর অন্তর্গত গ্রামগুলি হলোÑ কুলুন, তেঁতুইবাড়ী, বাগবাড়ী, মাল্লা, মঠবাড়ী, উলুখোলা, বাঁশবাড়ী, ও উত্তর-দক্ষিণ ভাসানিয়া। বর্তমানে এখানে যে সুন্দর গির্জা রয়েছে তা নির্মিত হয় ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, সিএসসি-এর সময়ে। কুলুন গ্রামেও ২০২৩ খ্রিস্টাব্দে সুন্দর গির্জা নির্মিত হয়। BHASANIA CHURCH CENTER KULUN CHURCH CENTER

DHARENDA PARISH

DEOGAON CHURCH CENTER

        Name                   :     St. Mother Teresa Church         Address               :     Vill. Deogaon                                           P.O. Savar, Dhaka-1340

DHARENDA PARISH

KAMLAPUR CHURCH CENTER

        Name                   :     Saint Anthony’s Church         Address               :     Vill. Kamlapur                                           P.O. Savar, Dhaka-1340

Bhawal

DORIPARA PARISH

        Name                   :     Church of Holy Family (2012)         Address               :     Catholic Church, Doripara                                           P.O. Kaliganj, Dist. Gazipur-1720.         Parish Priest       :     Fr. Kajol Purification         Mobile                 :     (+88) 01720983524         E-mail                  :     sjkajol@gmail.com         Catholics            :     3,500 দড়িপাড়া ছিল তুমিলিয়া ধর্মপল্লীর মধ্যে সবচেয়ে বড় গ্রাম। লোকসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। তুমিলিয়া গির্জা থেকে দড়িপাড়া গ্রামের দূরত্ব প্রায় দুই থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে যাতায়াত সহজ হলেও তা ছিলো অত্যধিক ঝুঁকিপূর্ণ। বাস,  ট্রাকসহ অন্যান্য যানবহন চলাচল অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় রাস্তা দিয়ে চলাচল বা হাঁটা জীবন মরণ সমস্যা। এজন্যে তুমিলিয়া ধর্মপল্লী থেকে এটা আলাদা হয়ে নতুন ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি লাভ করা ছিলো তখন সময়ের দাবী। তাই অতি প্রয়োজন ছিলো নিজস্ব একটি গির্জা। অবশ্য ১৯৭২ খ্রিষ্টাব্দে ফাদার উইস, সিএসসি, কর্তৃক প্রতিষ্ঠিত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসেই রবিবাসরীয় অনুষ্ঠান হয়ে আসছিল।   ২০০২ খ্রিষ্টাব্দের ১৯ এপ্রিল মহাসমারোহে দড়িপাড়ায় নির্মিত নতুন সুরম্য গির্জা ঘরটি উদ্বোধন করা হয়। গির্জা ঘরটি ‘পবিত্র পরিবারের’ নামে উৎসর্গ করা হয়। গির্জা ঘরটি উদ্বোধন করেন তৎকালীন ঢাকার আর্চবিশপ মাইকেল রোজারিও।  আনুষ্ঠানিকভাবে গির্জাঘর নির্মাণের কাজ শুরু হয়েছিলো ২০০১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল। আর কাজ শেষ করে গির্জাটি শুভ উদ্বোধন করা হয় ২০০২ খ্রিষ্টাব্দের ১৯ এপ্রিল এবং দড়িপাড়া আলাদা একটি ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি পায় মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি‘রোজারিও, সিএসসি, কর্তৃক ২০১২ খ্রিষ্টাব্দে।  

BHADUN PARISH

HARBAID CHURCH-CENTRE

        Name                   :     Our Lady of Lourdes Church                                             Vill-Harbaid, P.O. Harbaid                                             Dist. Gazipur

Bhawal

BHADUN PARISH

        Name                   :     Good Shepherd Church (2018)         Address               :     Catholic Church, Bhadun                                             P.O. Pubail, Dist. Gazipur-1720         Parish Priest       :     Fr. Kunjon Quiah         Mobile                 :     (+88) 01727635805         Email                   :     kunjonquiah@yahoo.com         Catholics            :     1,800 (including Herbaid) শুরুতে ভাদুন ছিল মাউসাইদ ধর্মপল্লীর অধীন একটি উপ-ধর্মপল্লী। এখন ভাদুন ধর্মপল্লীর মর্যাদা পেয়েছে। মাউসাইদ গির্জা থেকে সাড়ে তিন মাইল উত্তর-পূর্বে ভাদুন ধর্মপল্লীটি অবস্থিত।  টঙ্গী ও পূবাইল রেলস্টেশনের মাঝখানে ভাদুন ও তালটিয়া নামে দু‘টি গ্রাম। প্রায় একশো বছর আগে রাঙ্গামাটিয়া, তুমিলিয়া এবং দড়িপাড়া এলাকা থেকে খ্রিষ্টানগণ এই দু‘টি গ্রামে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ঢাকার তেজগাঁও ও বরিশাল এলাকার কয়েকটি পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। ভাদুন ও তালটিয়া গ্রামে ২২০টি খ্রিষ্টান পরিবার বসবাস করেন। খ্রিষ্টভক্তদের সংখ্যা প্রায় ১৮০০ জন। একজনের দানকৃত জমিতে ভাদুনবাসীদের নিজেদের প্রচেষ্টায় একটি মাটির দেওয়ালের গির্জাঘর নির্মিত হয় এবং ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১ মে ফাদার টিয়ানী, সিএসসি, প্রথমবারের মত সেখানে খ্রিষ্টযাগ অর্পণ করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১ মে ভাদুনে, ফাতিমা রাণী প্রাইমারী স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়।  ১৯৭৪ খ্রিষ্টাব্দে ভাদুন গির্জার জন্য জমি কেনা হয়। আর্চবিশপ মাইকেলের সময় নতুন গির্জার নির্মাণ কাজ অনেক দূর অগ্রসর হলেও তা আর শুরু করা সম্ভব হয়নি। আর্চবিশপ পৌলিনুস কস্তা ঢাকার দায়িত্ব নিয়ে ভাদুন গির্জার জন্য আরো এক বিঘা জমি ক্রয় করেন। তিনি একই সাথে নতুন গির্জা নির্মাণ কাজ শুরু করে তা সুন্দরভাবে শেষ করেন। আর্চবিশপ পৌলিনুস কস্তা ভাদুন নতুন গির্জা ২০০৯ খ্রিষ্টাব্দের ১৩ ফেব্রয়ারি শুভ উদ্বোধন করেন। নতুন গির্জার নাম হয় ‘উত্তম মেষপালক’ গির্জা।  ২০১৪ খ্রিষ্টাব্দের ফেব্রয়ারি মাসে ভাদুনে ফাদারদের জন্য দোতালা দালান নির্মিত হওয়ার পর একই বৎসর মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি‘রোজারিও, সিএসসি, ভাদুন উপ-ধর্মপল্লীকে কোয়াজী ধর্মপল্লীর হিসেবে ঘোষণা করেন। তখন থেকে ফাদারগণ স্থায়ীভাবে  থেকে খ্রিষ্টভক্তদের আধ্যাত্মিক পরিচর্যা দান করছেন। ২০১৮ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর ভাদুনকে পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসেবে ঘোষণা করা হয়। HARBAID CHURCH-CENTRE

VATARA QUASI PARISH

KHILKHET CHURCH CENTRE (2016)

        (Under Vatara Quasi Parish, chaplaincy by TOR Fathers)         Name                   :     St. Teresa of Kolkata Church (2016)                                           Kha 17, Beparipara                                           Khilkhet, Dhaka – 1229         Chaplain              :     Fr. Thilakasiri Fernando         Mobile                 :     (+88) 01793918639         Email                   :     frthilakasirifernando@gmail.com

VATARA QUASI PARISH

NAYANAGAR CHURCH (Resident Priests)

        (Under Vatara Quasi Parish, chaplaincy by OMI Fathers)         Name                   :     De Mazenod Church (1982)         Address               :     C/O. Oblate Fathers O. Box-6108                                           Nayanagar, Gulshan,                                           Dhaka-1212         Rector of the House :     Fr. Subash Pulok Gomes, OMI         Mobile                 :     (+88) 017 2734 1723         E-mail                  :     subashomi@hotmail.com         Resident Priest     :     Fr. Ripon Rozario, OMI         Mobile                 :     (+88) 01727157787         E-mail                  :     rupokrozario@gmail.com

VATARA QUASI PARISH

BANANI SEMINARY (PASTORAL SERVICE CENTRE)

        (Resident Priests)         (Under Vatara Quasi Parish, chaplaincy by Major Seminary Fathers)         Name                   :     Holy Spirit Seminary Chapel (1976)         Address               :     Block-A-112, Road-27                                           Banani, Dhaka-1213         Tel.                      :     (00 88 02) 8821536 / 9881632         Rector of the Seminary      :     Fr. Paul Gomes         Mobile                 :     +8801715002046         E-mail                  :     gomesfr.paul@yahoo.com

Dhaka City

VATARA QUASI PARISH

        Name                   :     Divine Mercy Church (2019)         Address               :     Manadi Avenue,                                            Vatara, Gulshan, Dhaka         Parish Priest          :     Fr. Shitol T. Costa         Mobile                 :     (+88) 01778180865         Email                   :     stcosta72.sc@gmail.com         Asst. Parish Priest :     Fr. Regan P. Costa         Mobile                 :     (+88) 01778476787         E-mail                   :     reganpiuscosta201@gmail.com         Catholics              :     6,500 (including Nayanagor,                                                     Banani, Chalabon, Khilkhet & Dolipara) অনেক দিন থেকেই নয়ানগর এলাকায় একটি ধর্মপল্লী স্থাপনের চিন্তাভাবনা চলছিল। কারণ এই এলাকায় প্রচুর খ্রিষ্টানগণ বসবাস করেন। সাক্রামেন্তীয় কাজে, বিশেষ করে বিবাহ, দীক্ষাস্থান, মরা মাটি ও অন্যান্য সংস্কারগুলির জন্য তাদের তেজগাঁও ধর্মপল্লীতে যেতে হয়। ট্রাফিক ব্যবস্থা খারাপ হওয়ায় তাদেরকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাছাড়া রেকর্ডগুলো যেহেতু তেজগাঁও ধর্মপল্লীতে তাই যে কোন সার্টিফিকেট ও চিঠি আনার জন্য তাদেরকে তেজগাঁও যেতে হয়। ভাটারা যেহেতু নয়ানগর গির্জার কাছেই এবং যাতায়াত ব্যবস্থাও ভালো এবং এখানে খ্রিষ্টান হাউজিং সোসাইটি অনেক জায়গা ক্রয় করে খ্রিষ্টানদের কাছে প্লট আকারে তা বিক্রি করেছে, এখানে নিকট ভবিষ্যতে এক বিরাট খ্রিষ্টান সমাজ গড়ে উঠবে, এসব কারণেই মহামান্য কার্ডিনাল ভাটারাকে ধর্মপল্লী হিসেবে ঘোষণা করেন। গির্জার নামে মহামান্য কার্ডিনাল ৫ কাঠা জায়গা হাউজিং সোসাইটির কাছ থেকে ক্রয় করেন এবং এখানেই তিনি চারতলা বিল্ডিং করেন। যার দ্বিতীয় তালা গির্জা হিসেবে ব্যবহার করা হচ্ছে। নয়ানগর উপ-কেন্দ্র ভাটারা ধর্মপল্লীর অন্তর্ভুক্ত। নয়ানগরসহ এখানে খ্রিষ্টভক্তের সংখ্যা ৬৫০০ জন। ঐশকরুণার যীশুর নামে ধর্মপল্লীটি উৎসর্গ করা হয়েছে। খিলক্ষেত উপ–কেন্দ্র খিলক্ষেত ভাটারা ধর্মপল্লীর একটি উপ-কেন্দ্র। ঢাকা বিমান বন্দরের কাছাকাছি খিলক্ষেতে খ্রিষ্টান বসতি গড়ে উঠেছে। এখানে প্রায় ৪০টি কাথলিক পরিবার রয়েছে। এক সময় তেজগাঁও গির্জা থেকে ফাদারগণ এসে এখানকার খ্রিষ্টভক্তদের পালকীয় যতœ নিয়ে থাকেন। ২০১৪ খ্রিষ্টাব্দে খিলক্ষেতে একটি গির্জা করার উদ্দেশ্যে মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এখানে খ্রিষ্টান পাড়ার মাঝামাঝি জায়গায় এক খণ্ড জমি ক্রয় করেন। জায়গাটি পুকুর থাকায় মাটি ভরাট করে ২০১৬ সালে টিন শেডের একটি গির্জা নির্মাণ করা হয়। চ্যাপেলটির উদ্বোধন ও আশীর্বাদ করেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও । বর্তমানে প্রতি রোববারই এখানে খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় এবং বসুন্ধরা থেকে ফ্রান্সিসকান ধর্মসংঘের ফাদারগণ এসে ভাটারার ফাদারদের সহযোগিতা করে থাকেন। খিলক্ষেত উপ-কেন্দ্রের প্রতিপালিকা হলেন কলকাতার সাধ্বী তেরেজা। এখানে প্রায় ৩০০ জন খ্রিষ্টভক্ত বসবাস করেন। নয়ানগর উপ–কেন্দ্র নয়নগর গির্জাকে বলা হয় দ্যা ম্যাজেনড্ গির্জা। ১৯৮২ খ্রিষ্টাব্দের ২১ মে ঢাকার বারিধারার সন্নিকটে নয়ানগরে ‘অবলেট খ্রিষ্টানুভব নিকেতন’ বা অবলেট স্কলাস্টিকেট নতুনভাবে স্থাপনের পর এখানকার দ্য মাজেনড্ গির্জাটি পার্শ্ববতী বারিধারা ও কালাচাঁনপুরে কর্মরত কাথলিকদের নিয়মিতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে শুরুতে যে গির্জাঘর ছিলো রবিবারের উপাসনার জন্য তাতে ভক্তজনগণের তিল ধারণের জায়গা হতো না। অবলেট ফাদারগণ বর্তমানে নয়ানগরে আধুনিক স্থাপত্যে একটি বড় সুন্দর গির্জা ঘর তৈরি করেছেন। নয়ানগরের স্থায়ী বাসিন্দাদের এটি ছিলো অনেক দিনের প্রাণের দাবী। নয়ানগর যদিও একটি পূর্ণাঙ্গ ধর্মপল্লী নয়, তারপরও এর পালকীয় সেবাকাজ কোন অংশেই ধর্মপল্লীর চেয়ে কম নয়। বাড্ডা, নদ্দা, কালাচাঁনপুর, বারিধারা, কুড়িল, খিলক্ষেত, উত্তরা, আজমপুর এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ও ভাড়ায় থাকা কাথলিকগণ এ গির্জায় যোগদান করে থাকেন। এ অঞ্চলে প্রচুর আদিবাসী ভাই-বোনেরা বসবাস করেন। দিনে দিনে এই এলাকায় কাথলিক সংখ্যা বেড়েই চলেছে।

Scroll to Top