MOHAKHALI CHURCH CENTER

        Address               :     C/o Caritas Office

                                            Hatabo, Rupgonj

আশির দশকের শুরু থেকে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মহাখালী দক্ষিণ পাড়ায় খ্রিষ্টান বসতি শুরু হয়। শুরুতে গুটিকতক পরিবার স্থায়ীভাবে এখানে থাকা শুরু করে। ধীরে ধীরে অন্যান্যরা আসতে শুরু করেন। এভাবে এলাকায় একটি খ্রিষ্টান বসতি গড়ে উঠতে থাকে। এই জনপদটি ঢাকা শহরের মধ্যভাগে মহাখালীতে খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং-এর একটি আবাসিক প্রজেক্ট। মহাখালীতে ক্রমবর্ধমান খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপাসনালয়ের সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়।   

১৯৮৪ খ্রিষ্টাব্দে অস্থায়ীভাবে বাঁশের চালা ঘর গির্জা হিসেবে নির্মিত হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দের দিকে ফাদার আলফন্সো, এসএক্স এখানে প্রথম খ্রিষ্টযাগ অর্পণ করতেন। বর্তমানে এখানে আধুনিক শিল্প ও সৌন্দর্যে একটি নতুন গির্জা নির্মাণ করা হয়েছে। মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারির প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং গির্জা ঘর নির্মাণ শেষে ২০১৮ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর নতুন গির্জা আশীর্বাদ ও শুভ উদ্বোধন করেন। তেজগাঁও ধর্মপল্লীর ফাদারগণ এখানে এসে প্রতি রোববার খ্রিষ্টযাগ অর্পণ করেন। মহাখালী গির্জার প্রতিপালক হলেন লূর্দের রাণী মা মারীয়া। এখানে খ্রিষ্টভক্তের সংখ্যা ৫৫০ জন।

Scroll to Top