UTHALI PARISH (2018)

        Address               :     Sacred Heart Church (2007)

                                            Vill & P.O. Uthali, Dist. Manikganj

        Parish Priest       :     Fr. Chanchal H. Pereira

        Mobile                 :     (+88) 01727-177259

        Email                   :     chanchalpereira@yahoo.com

        Catholics            :     483           

১৯৯৮ খ্রিষ্টাব্দে এই অঞ্চলে সেবাকাজ শুরু হয়। ফাদার ডমিনিক রোজারিও প্রথমে উথলী অঞ্চলে এই সেবাকাজের সূচনা করেন ও দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি ফাদার আরতুরো, পিমে’র উপর সেই দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে এখানে খ্রিষ্টভক্তদের সংখ্যা ৩৫০ জন। ২০০৫ খ্রিষ্টাব্দের জুলাই মাস থেকে এসএমআরএ সিস্টারগণ এখানে স্থায়ীভাবে থেকে শিক্ষাসেবা দিয়ে যাচ্ছেন। এখানে তিনটি প্রাইমারি স্কুল ও ছেলে-মেয়েদের জন্য দু’টি বোর্ডিং , গির্জা ও ফাদারদের থাকার ঘর রয়েছে। বর্তমানে ঢাকা ধর্মপ্রদেশীয় ফাদারগণ এই কোয়াজী ধর্মপল্লীটির দায়িত্ব নিয়ে সুদক্ষভাবে পরিচালানা দান করছেন।

ফাদার আরতুরো যোসেফ পাড়ায় এক একর জমি কিনে ১০টি কাথলিক পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। হতদরিদ্র পরিবারগুলোর ছেলেমেয়েদের শিক্ষা ও সার্বিক মানব উন্নয়নের জন্য দু’টি হোস্টেল ও একটি গির্জা ঘর নির্মাণ করেন। ফাদার আরতুরো অন্যত্র বদলী হয়ে গেলে বর্তমানে ধর্মপ্রদেশীয় ফাদারগণ ও এসএমআরএ সিস্টারগণ উথলীতে পুরোদুমে শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Scroll to Top