Name : Church of Holy Family (2012)
Address : Catholic Church, Doripara
P.O. Kaliganj, Dist. Gazipur-1720.
Parish Priest : Fr. Kajol Purification
Mobile : (+88) 01720983524
E-mail : sjkajol@gmail.com
Catholics : 3,500
দড়িপাড়া ছিল তুমিলিয়া ধর্মপল্লীর মধ্যে সবচেয়ে বড় গ্রাম। লোকসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। তুমিলিয়া গির্জা থেকে দড়িপাড়া গ্রামের দূরত্ব প্রায় দুই থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে যাতায়াত সহজ হলেও তা ছিলো অত্যধিক ঝুঁকিপূর্ণ। বাস, ট্রাকসহ অন্যান্য যানবহন চলাচল অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় রাস্তা দিয়ে চলাচল বা হাঁটা জীবন মরণ সমস্যা। এজন্যে তুমিলিয়া ধর্মপল্লী থেকে এটা আলাদা হয়ে নতুন ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি লাভ করা ছিলো তখন সময়ের দাবী। তাই অতি প্রয়োজন ছিলো নিজস্ব একটি গির্জা। অবশ্য ১৯৭২ খ্রিষ্টাব্দে ফাদার উইস, সিএসসি, কর্তৃক প্রতিষ্ঠিত সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসেই রবিবাসরীয় অনুষ্ঠান হয়ে আসছিল।
২০০২ খ্রিষ্টাব্দের ১৯ এপ্রিল মহাসমারোহে দড়িপাড়ায় নির্মিত নতুন সুরম্য গির্জা ঘরটি উদ্বোধন করা হয়। গির্জা ঘরটি ‘পবিত্র পরিবারের’ নামে উৎসর্গ করা হয়। গির্জা ঘরটি উদ্বোধন করেন তৎকালীন ঢাকার আর্চবিশপ মাইকেল রোজারিও। আনুষ্ঠানিকভাবে গির্জাঘর নির্মাণের কাজ শুরু হয়েছিলো ২০০১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল। আর কাজ শেষ করে গির্জাটি শুভ উদ্বোধন করা হয় ২০০২ খ্রিষ্টাব্দের ১৯ এপ্রিল এবং দড়িপাড়া আলাদা একটি ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি পায় মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি‘রোজারিও, সিএসসি, কর্তৃক ২০১২ খ্রিষ্টাব্দে।
