Name : Good Shepherd Church (2018)
Address : Catholic Church, Bhadun
P.O. Pubail, Dist. Gazipur-1720
Parish Priest : Fr. Kunjon Quiah
Mobile : (+88) 01727635805
Email : kunjonquiah@yahoo.com
Catholics : 1,800 (including Herbaid)
শুরুতে ভাদুন ছিল মাউসাইদ ধর্মপল্লীর অধীন একটি উপ-ধর্মপল্লী। এখন ভাদুন ধর্মপল্লীর মর্যাদা পেয়েছে। মাউসাইদ গির্জা থেকে সাড়ে তিন মাইল উত্তর-পূর্বে ভাদুন ধর্মপল্লীটি অবস্থিত। টঙ্গী ও পূবাইল রেলস্টেশনের মাঝখানে ভাদুন ও তালটিয়া নামে দু‘টি গ্রাম। প্রায় একশো বছর আগে রাঙ্গামাটিয়া, তুমিলিয়া এবং দড়িপাড়া এলাকা থেকে খ্রিষ্টানগণ এই দু‘টি গ্রামে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ঢাকার তেজগাঁও ও বরিশাল এলাকার কয়েকটি পরিবার এখানে এসে বসতি স্থাপন করেন। ভাদুন ও তালটিয়া গ্রামে ২২০টি খ্রিষ্টান পরিবার বসবাস করেন। খ্রিষ্টভক্তদের সংখ্যা প্রায় ১৮০০ জন। একজনের দানকৃত জমিতে ভাদুনবাসীদের নিজেদের প্রচেষ্টায় একটি মাটির দেওয়ালের গির্জাঘর নির্মিত হয় এবং ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১ মে ফাদার টিয়ানী, সিএসসি, প্রথমবারের মত সেখানে খ্রিষ্টযাগ অর্পণ করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১ মে ভাদুনে, ফাতিমা রাণী প্রাইমারী স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়।
১৯৭৪ খ্রিষ্টাব্দে ভাদুন গির্জার জন্য জমি কেনা হয়। আর্চবিশপ মাইকেলের সময় নতুন গির্জার নির্মাণ কাজ অনেক দূর অগ্রসর হলেও তা আর শুরু করা সম্ভব হয়নি। আর্চবিশপ পৌলিনুস কস্তা ঢাকার দায়িত্ব নিয়ে ভাদুন গির্জার জন্য আরো এক বিঘা জমি ক্রয় করেন। তিনি একই সাথে নতুন গির্জা নির্মাণ কাজ শুরু করে তা সুন্দরভাবে শেষ করেন। আর্চবিশপ পৌলিনুস কস্তা ভাদুন নতুন গির্জা ২০০৯ খ্রিষ্টাব্দের ১৩ ফেব্রয়ারি শুভ উদ্বোধন করেন। নতুন গির্জার নাম হয় ‘উত্তম মেষপালক’ গির্জা। ২০১৪ খ্রিষ্টাব্দের ফেব্রয়ারি মাসে ভাদুনে ফাদারদের জন্য দোতালা দালান নির্মিত হওয়ার পর একই বৎসর মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি‘রোজারিও, সিএসসি, ভাদুন উপ-ধর্মপল্লীকে কোয়াজী ধর্মপল্লীর হিসেবে ঘোষণা করেন। তখন থেকে ফাদারগণ স্থায়ীভাবে থেকে খ্রিষ্টভক্তদের আধ্যাত্মিক পরিচর্যা দান করছেন। ২০১৮ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর ভাদুনকে পূর্ণাঙ্গ ধর্মপল্লী হিসেবে ঘোষণা করা হয়।
