Name : St. Anthony of Padua Church (1860)
Address : Catholic Church, Bakshanagar
P.O. Choto Bakshanagar
Dist. Dhaka-1320
Parish Priest : Fr. Tushar Philip
বর্তমান বক্সনগরের কাথলিকদের পূর্বপুরুষ হাসনাবাদ ও গোল্লা কাথলিকদের মতই পুরানো। তারা ১৬৮০ থেকে ১৭১২ খ্রিষ্টাব্দের মধ্যে লরিকূল থেকে স্থানীয় জমিদারের আনুকূল্যে বক্সনগর অঞ্চলে বসতি স্থাপন করেন।
হাসনাবাদ গির্জার অধীন বক্সনগর এলাকাটি ১৮৪৪ খ্রিষ্টাব্দে বান্দুরা গোল্লা গির্জার আওতাভুক্ত হয়। বক্সনগরে প্রথম চ্যাপেল নির্মিত হয় ১৮৬০-এর দশকের কোন এক সময়ে। এরপর ঝড় ও অন্যান্য কারণে দু’বার নতুন করে চ্যাপেলটি নির্মিত হয়। অবশেষে ১৮৯৪ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রয়ারি পুরানো পাকা গির্জাটি নির্মিত হয় এবং আশীর্বাদ করা হয়। বক্সনগর গির্জার প্রতিপালক হলেন পাদুয়ার সাধু আন্তনী। ১৯১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই গির্জাঘরটি প্রাইমারী স্কুলরূপে ব্যবহৃত হতো।
১৯৬১ খ্রিষ্টাব্দে প্রচণ্ড ঘুর্ণিঝড়েরর তাণ্ডবে গোল্লা গির্জাটি যখন ভেঙ্গে পড়ে তখন বক্সনগরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বক্সনগরে নতুন গির্জাঘর তৈরির পরিকল্পনা শুরু হয় আশির দশকে। ২০০৪ খ্রিষ্টাব্দের ১৪ মে বক্সনগর নতুন গির্জার কাজ মহামান্য আর্চবিশপ মাইকেল রোজারিও আশীর্বাদের মাধ্যমে শুরু করেন এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর, শনিবার মহামান্য আর্চবিশপ পৌলিনুস কস্তা সাধু আন্তুনীর নামে নব নির্মিত গির্জা ঘরটি বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন ও আশীর্বাদ করেন।
