KAFRUL PARISH

        Name                   :     St. Lawrence Church (2006)

        Address               :     Catholic Church, Kafrul

                                            377, South Kafrul

                                            Dhaka Cantonment, Dhaka-1206

        Tel.                        :     (00 88 02) 8754973

        Parish Priest       :     Fr. Proshanto T. Rebeiro

        Mobile                  :     (+88) 01713007632

        Email                    :     proshanto.09@gmail.com

        Catholics             :     959

কাফরুলে খ্রিষ্টমণ্ডলীর গোড়াপত্তন খুব বেশি দিনের না। ১৯৬৪ খ্রিষ্টাব্দের গোড়াতে প্রধানতঃ আঠারগ্রাম অঞ্চলের ২০টি কাথলিক পরিবার ঢাকার উত্তরে আগারগাঁয়ের নিকট পশ্চিম কাফরুলে জমি ক্রয় করেন। স্বাধীনতার পর কাফরুল এলাকা ফিরে পায় প্রাণচাঞ্চল্য। অনেক খ্রিষ্টান পরিবার কাফরুল ও ইব্রাহিমপুর এলাকায় জমি ক্রয় করে ও বাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে আর্চবিশপ থিয়োটনিয়াস অমল গাঙ্গুলীর প্রত্যক্ষ সহযোগিতায় ও উদ্যোগে কাফরুলে গির্জার  জন্য জমি ক্রয় করা হয়।

১৯৭৬ খ্রিষ্টাব্দ থেকে কাফরুলের খ্রিষ্টভক্তগণ গির্জা ও স্কুল নির্মাণের জন্য অর্থ সংগ্রহে নেমে পড়েন। বনানী মেজর সেমিনারী থেকে ফাদারগণ প্রতি রোববার গ্রেগরীর বাড়িতে গিয়ে কাফরুলে বসবাসরত খ্রিষ্টভক্তদের জন্য খ্রিষ্টযাগ উৎসর্গ করতেন। বনানী সেমিনারীয়ানগণ এ সময় সপ্তাহে একদিন কাফরুল গিয়ে ছেলে-মেয়েদের ধর্মশিক্ষা দান করতেন।  ১৯৭৯ খ্রিষ্টাব্দের অক্টোবরে স্কুল ভবন নির্মিত হয়। স্কুল ভবন নির্মিত হওয়ার পর অনেক দিন একই ভবনে স্কুল ও রবিবাসরীয় খ্রিস্টযাগ দুই-ই হতো। তখন থেকেই ১০ আগস্ট সাধু লরেন্সের পর্ব মহাআড়ম্বরের সাথে উদ্যাপিত হতো। ১৯৮৫ খ্রিষ্টাব্দের ২৮ জুন আর্চবিশপ মাইকেল রোজারিও, ফাদার লিম্পেরিওর নকশা অনুযায়ী গির্জা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর সাধু লরেন্সের নামে সুন্দর গির্জাঘর মহাসমারোহে উদ্বোধন ও আশীর্বাদ করা হয়। বর্তমানে এই ধর্মপল্লীতে ১১০টি পরিবারে ৫৫০ জন কাথলিক আছেন।

Scroll to Top