Name : Holy Cross Church (1868)
Address : Catholic Church, Luxmibazar
82, Municipal Office St.
Luxmibazar, Dhaka-1100
Tel. : (00 88 02) 7111281
Parish Priest : Fr. Donel Stephen Cruze, CSC
E-mail : donel80@gmail.com
Mobile : (00 88) 01833678282
Assistant : Fr. Hemlet Botlero, CSC
Mobile : (+88) 01715036416
E-mail : botlerof@gmail.com
Catholics : 1,600
লক্ষ্মীবাজার পুরাতন ঢাকার একটি জনবহুল এলাকা। বুড়িগঙ্গা নদীর সন্নিকটে এই ঐতিহাসিক এলাকাটি এক সময় ঢাকার প্রাণকেন্দ্র ছিল। বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলীর ইতিহাসে লক্ষ্মীবাজার এক প্রণিধানযোগ্য নাম। লক্ষীবাজারের বুকে অবস্থান করে সারা বাংলায় খ্রিষ্টের সাক্ষ্য বহন করে পথ চলছে পবিত্র ক্রূসের গির্জা ও ধর্মপল্লী। ১৬২৮ খ্রিষ্টাব্দে ঢাকার নারিন্দা এলাকায় আগস্টিনিয়ান ধর্মসংঘের ফাদারদের গির্জা ছিল। সেটার নাম ছিল ‘স্বর্গোন্নীতা রাণীর গির্জা’।ব্রিটিশদের আগমনে ঢাকায় খ্রিস্টানদের সংখ্যা বাড়তে থাকে। ফলে, এখানে একটি নতুন গির্জার প্রয়োজন পড়ে। তদুপরি, নারিন্দা গির্জাটি ধ্বংসপ্রাপ্ত হয়। ১৮১৫খ্রিষ্টাব্দে পর্তুগীজ ফাদার এম. দা পিয়েদাদ আমপট্টিতে ‘ভক্তিরাণীর গির্জা’ নির্মাণ করেন।
১৮৬৮ খ্রিষ্টাব্দে লক্ষ্মীবাজারে একটি গির্জা নির্মিত হয়। গির্জাটি ১৮৮৩ খ্রিষ্টাব্দের প্রলংকরী ঝড়ে ধ্বংস প্রাপ্ত হয়। পরবর্তীতে পবিত্র ক্রূস ধর্মসংঘের ফাদারগণ ১৮৮৮/১৮৮৯ খ্রিষ্টাব্দে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল সংলগ্ন স্থানে নতুন আরেকটি গির্জা নির্মাণ করেন। গির্জার নাম হয় ‘সাধু লুইসের ক্যাথিড্রাল’। ১৮৯৭ খ্রিষ্টাব্দের প্রলংকরী ভূমিকম্পে গির্জাটিতে ফাটলের সৃষ্টি হয় ও তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই এই ভূমিকম্পে গির্জাটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলে বর্তমান গির্জাঘরটি একই স্থানে স্থাপিত হয়। ১৮৯৭ খ্রিষ্টাব্দে লক্ষীবাজারে ধর্মপল্লী স্থাপিত হয়। এর নামকরণ করা হয় ‘হলি ক্রস চার্চ’। পরবর্তীতে দীর্ঘকাল পবিত্র ক্রূস গির্জাটি ক্যাথিড্রাল হিসেবে বিবেচিত হয়। ১৯৬৩ খ্রিষ্টাব্দে পোপীয় আদেশ বলে রমনার গির্জাটিকে ক্যাথিড্রালে উন্নীত করা হলে লক্ষ্মীবাজারের ক্যাথিড্রালটি হলি ক্রস চার্চে-এ পরিণত হয়।
লক্ষ্মীবাজার ধর্মপল্লীর অন্তর্ভুক্ত ওয়ারী কবরস্থান। বর্তমানে লক্ষ্মীবাজার ধর্মপল্লীর অধীনে রয়েছে পুরাতন ঢাকার পুরো অংশ (পূর্বেকার রেল লাইনের, ফুলবাড়িয়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত), সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ইসলামপুর, হাজারীবাগ, নারিন্দা, ওয়ারী এসব এলাকা। লক্ষ্মীবাজার ধর্মপল্লীর বর্তমান লোকসংখ্যা ১৩২৯ জন। এই ধর্মপল্লীর আওতায় রয়েছে পবিত্র ক্রূস ফাদার-ব্রাদার, আরএনডিএম ও মিশনারীজ অব চ্যারিটি সিস্টারগণ।
