TOOMILIA PARISH

        Name                   :     St. John the Baptist Church (1844)

        Address               :     Catholic Church, Toomilia

                                          P.O. Kaliganj, Dist. Gazipur-1720.

        Tel.                       :     (00 88 06823) 51458

        Parish Priest       :     Fr. Jacob S. Gomes

        Mobile                 :     (+88) 01851255402

        E-mail                  :     frjsg010@gmail.com

        Assistant            :     Fr. Sagor Cruze

        Mobile                 :     (+88) 01878475908

        E-mail                  :     sagardcruse@gmail.com

        Catholics            :     5,909

তুমিলিয়াতে কীভাবে কাথলিকদের বসতি গড়ে উঠে সে বিষয়ে লিখিত কোন সাক্ষ্য প্রমাণ বা নথিপত্র পাওয়া যায় না। মনে করা হয় যে নাগরীতে কাথলিকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং আন্তইন দা রোজারিও-এর প্রচারের ফলে ক্রমশ তুমিলিয়া ও রাঙ্গামাটিয়ায় কাথলিক বসতি বিস্তার লাভ করে। ১৯৩০ খ্রিষ্টাব্দে তুমিলিয়া ও রাঙ্গামাটিয়া ধর্মপল্লীস্থ কাথলিক গ্রামগুলো সুপ্রতিষ্ঠিত ছিল। পাঞ্জোরা থেকে যাজক গিয়ে গ্রামবাসীদের ধর্মীয় পরিচর্যা করতেন।  ১৮৪৪ খ্রিষ্টাব্দে নির্মিত গির্জাটি ১৮৬৪ খ্রিষ্টাব্দের প্রচণ্ড ঝড়ে ভূমিস্মাৎ হলে তা পরে পুনঃনির্মিত হয়।

১৮৯৫ খ্রিষ্টাব্দে ফাদার এমিল্ লাফোঁ, সিএসসি, তুমিলিয়াতে একতলা বিশিষ্ট নতুন ফাদার বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে এটা সিস্টারদের জন্য দুতলা বিশিষ্ট দালানে পরিণত হয়। এ সময় শিক্ষার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। ফাদার জাঁ ফ্লুরী, সিএসসি-র সময়ে তুমিলিয়ায় পুরানো যাজক ভবনের সামনে একটি নতুন স্কুল তৈরি করা হয়। স্কুলটি ১৯১৩ খ্রিষ্টাব্দে মিডিয়া ভের্নাকুলার স্কুলে পরিণত হয় এবং পরবর্তী বছরে সরকারী স্বীকৃতি পায়। সাধারণ খ্রিষ্টভক্তদের প্রশিক্ষণের জন্য তুমিলিয়াতে একটি ক্যাটেখিস্ট স্কুল এবং যাজক প্রশিক্ষণ কেন্দ্র বা সেমিনারী চালু করা হয়। ১৯২২ খ্রিষ্টাব্দে সেমিনারীটি বান্দুরায় সরিয়ে নেওয়া হয়।

১৯২৭ খ্রিষ্টাব্দে যাজক ভবন নির্মাণ করা হয়। ১৯২৯ খ্রিষ্টাব্দে মেয়েদের জন্য একটি বোর্ডিং প্রতিষ্ঠা করেন। ১৯৩৩ খ্রিষ্টাব্দে পবিত্র ক্রূস সিস্টারদের পরিচালনায় দেশীয় সিস্টার পাওয়ার জন্য প্রেরিতগণের রাণী মারীয়ার সঙ্গিনী সিস্টারদের একটি প্রার্থীগৃহ ও পস্টুলেন্সী চালু হয়।

১৯৩৭ খ্রিষ্টাব্দে বালিকাদের জন্য একটি মিড্ল ইংলিশ স্কুল চালু হয়ে ১৯৪১ খ্রিষ্টাব্দে হাইস্কুলে রূপান্তরিত হয়। সেইসময়ে পুরো পূর্ববাংলায় এটিই ছিলো মেয়েদের জন্য প্রথম হাই স্কুল। ১৯৪৫ খ্রিষ্টাব্দে মাতৃসদন ও চিকিৎসালয়টি নির্মিত হয় যেটি বর্তমানে অনেক সম্প্রসারিত হয়েছে। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর ফাদার গ্রেগরী স্টেগমায়ার, সিএসসি, তুমিলিয়ায় এসে সমাজ সংস্কারমূলক কাজ শুরু করেন। ফাদার আবেল বি. রোজারিও ও ফাদার যাকোব স্বপন গমেজের  ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে তুমিলিয়াতে একটি সুন্দর নতুন গির্জা নির্মিত হয়েছে। তুমিলিয়াতে বর্তমানে কাথলিকদের সংখ্যা প্রায় ৫৯০৯ জন।

Scroll to Top