RAMNA CATHEDRAL

        Name                   :     St. Mary’s Cathedral (1956)

        Address               :     Cathedral Church, Ramna

                                            1, Kakrail Road

                                            P.O. Box-3, Dhaka-1000

        Tel.                        :     (00 88 02) 9358247

        Parish Priest       :     Fr. Albert Thomas Rozario

        Mobile                  :     (+88) 01715020250

        E-mail                   :     falbert.rozario@gmail.com

        Catholics              :     1,450

১৮৮৬ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর পোপ ত্রয়োদশ লিও ঢাকাকে পূর্ববঙ্গের প্রথম ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করেন। ১৮৯১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকায় কোন বিশপ ছিলেন না। এ সময় ঢাকার প্রশাসনিক দায়িত্ব বেনিডিক্টাইন সন্ন্যাস সংঘ এবং পরে পবিত্র ক্রুশ যাজক ধর্মসংঘের উপরই ন্যস্ত ছিল। অতঃপর ১৮৯১ খ্রিষ্টাব্দের ১০ মার্চ বিশপ আগস্টিন যোসেফ লুয়েজ, সিএসসি, ঢাকার প্রথম বিশপ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ১৮৯১ খ্রিষ্টাব্দ হতে ১৯২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্তমান লক্ষ্মীবাজার হলি ক্রস গির্জাতেই ছিলো বিশপস্ হাউজ। বর্তমান আর্চবিশপস্ হাউজ, গির্জা ও সেমিনারীর জায়গাটি ১৯০২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে বা ১৩০৮ সালের ১৩ চৈত্র ঢাকার দ্বিতীয় বিশপ পিটার যোসেফ অ্যার্ত, সিএসসি-এর সময় ক্রয় করা হয়।

১৯২৩ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন ভিকার জেনারেল ফাদার তিমথী ক্রাউলী, সিএসসি-এর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতায় ঐ সময়ের ঢাকার ৪র্থ বিশপ যোসেফ আরমা ল্যগ্রাঁ, সিএসসি’র সময় ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জুন বর্তমান আর্চবিশপস্ হাউজের ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়। ১৯২৩ খ্রিষ্টাব্দে রমনায় বিশপ ভবন নির্মিত হয় এবং এ ভবন সংলগ্ন গির্জিকাটির নাম ছিলো ‘সাধ্বী মণিকার চ্যাপেল’।  বিশপ তিমথি জন ক্রাউলী, সিএসসি-এর পর বিশপ লরেন্স গ্রেইনার, সিএসসি, ঢাকার দায়িত্ব নেন। তাঁর সময়েই রমনার বর্তমান গির্জা নির্মিত হয়। ১৯৫৬ খ্রিষ্টাব্দে রমনা ধর্মপল্লী হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯৪৮ খ্রিষ্টাব্দে বিশপ গ্রেইনার আর্চবিশপস্ ভবনের নিচতলায় ইন্টারমিডিয়েট সেমিনারী প্রতিষ্ঠা করেন। ঐ সময় থেকে বিশপ গ্রেইনার রমনায় নতুন গির্জা নির্মাণের তাগিদ অুনভব করেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ রমনাকে ধর্মপল্লী হিসেবে ঘোষণা করা হয়। রমনা ধর্মপল্লীর প্রথম পালপুরোহিত ফাদার চার্লস আর, হাউজার, সিএসসি নতুন গির্জা নির্মাণে বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে আর্চবিশপ গ্রেইনার গির্জার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ১৯৬০ খ্রিষ্টাব্দে গির্জাটি আশীর্বাদিত হয়। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ৯ জুলাই এই গির্জাকে ‘ধন্যা কুমারী মারীয়ার অমলোদ্ভবা ক্যাথিড্রাল’ এ উন্নীত করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দে আর্চবিশপ গাঙ্গুলী এই ক্যাথিড্রালের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন ‘সেন্ট মেরীজ ক্যাথিড্রাল’।

Scroll to Top