Name : St. Augustine Church (2007)
Address : Vill: Kewachala,
P.O. Kewa Bazar, Dist. Gazipur
Parish Priest : Fr. Patrick S. Gomes
Mobile : (+88) 01911134878
E-mail : psimongomes@yahoo.com
Assistant : Fr. Leon Xavier Rozario
Mobile : (+88) 01780023317
E-mail : leonrozario4@gmail.com
Catholics : 1,225
কেওয়াচালা শ্রীপুর উপজেলার একটি গ্রাম। আগে কেওয়াচালা ও তার আশেপাশের গ্রামে অনেক গারো ভাইবোনেরা বসবাস করতেন। কিন্তু বর্তমানে তাদের অধিকাংশই বিভিন্ন অঞ্চলে চলে গেছেন। বর্তমানে শুধু কেওয়াচালা গ্রামে কোচ ও গারোদের ৭০টি পরিবারের মতো আছে। ১৯৭৪ খ্রিষ্টাব্দে আনন্দ মারাকের দানকৃত সম্পত্তিতে মাটির একটি গির্জা ঘর নির্মাণ করা হয়। গির্জার নামকরণ করা হয় কেওয়াচালা সাধু আগস্টিনের গির্জা। একসময় ফাদার পল গমেজ ময়মনসিংহে থাকা অবস্থায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে কেওয়াচালা খ্রিষ্টভক্তদের পালকীয় যতে নিতেন।
ফাদার ডমিনিক রোজারিওকে আর্চবিশপ মাইকেল বনানী উচ্চ সেমিনারীতে অধ্যাপনার পাশাপাশি ফাওকাল, কোনাবাড়ী ও কেওয়াচালার খ্রিষ্টভক্তদের পালকীয় যত্ন নেওয়ার দায়িত্ব দেন। আর্চবিশপ পিমে ফাদারদের অনুরোধ করেন এই বিশাল দায়িত্বে ফাদার ডমিনিককে সাহায্য-সহযোগিতা করার জন্য। বর্তমানে টেংরা (উরাঁও), বিন্দুবাড়ী (উঁরাও ও কোচ), গোয়ালবাইদ, কোকিলচালা ও ছিটপাড়ায় বেশ কয়েকটি পরিবার দীক্ষা গ্রহণ করে। এখানকার বিভিন্ন কল-কারখায় কাজ করার জন্যেও অন্যান্য এলাকার খ্রিষ্টভক্তরা এখানে বসবাস করছেন। ফাদার জন আন্তনী বাইও পিমে কেওয়াচালায় খুবই সুন্দর একটি নতুন গির্জা ঘর ও ফাদারদের বাড়ি নির্মাণ করেন। স্কুলের নতুন দালন এবং ছেলেদের জন্য বোর্ডিং দালান নির্মাণ করেন।
