MOUSHAIR PARISH (CHALABON): (2022)

        Name                   :     Don Bosco Catholic Mission,

                                           Maushair (2022)

        Address               :      Shah Kabir Majar Rod

                                           319 Moushair

                                           P.S. Dakhinkhan, P.O. Uttara

                                           Dhaka – 1230

        Parish Priest         :     Fr. Francis Allencherry, SDB

        Mobile                 :     (+88) 018 2082 9500

        E-mail                  :     falencherry@gmail.com

        Catholics              :     1100                    

শিক্ষা, চাকুরী, জীবিকা অর্জন, নিরাপত্তা, উন্নত ও মানসম্মত জীবন যাপনের প্রত্যাশায় ঢাকা শহরে কাথলিকদের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্রিষ্টভক্তগণ ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এমনিভাবে সম্প্রতি  উত্তরা-দক্ষিণ খান এলাকায় খ্রিষ্টান বসতি গড়ে উঠেছে। শুরুতে খুব কম সংখ্যক খ্রিষ্টান লোকই এই এলাকায় বসবাস  করতেন। বর্তমানে এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং উত্তরা ও দক্ষিণ খান এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন।

ফাদার ফ্রাঙ্কো পিমে বনানী সেমিনারীতে প্রভাষক ও আধ্যাত্মিক পরিচালক থাকাকালীন তাদের যত্ন নিয়েছেন। ফাদার ফ্রাঙ্কো উপাসনা কাজে ব্যবহারের জন্য উত্তরায় একটি সুন্দর দালানও ভাড়া নিয়েছিলেন। অনেক বৎসর সেই ভাড়া করা বাড়িতে এই এলাকায় বসবাসরত খ্রিষ্টানদের জন্যে রবিবাসরীয় উপাসনা ও অন্যান্য সংস্কারীয় কাজ পরিচালিত হয়েছে। ২০১৮ খ্রিষ্টাব্দে সালেসিয়ান পুরোহিত ফাদার ফ্রান্সিস এ্যালেনচারী, এসডিবি, মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র নির্দেশে এই এলাকার খ্রিষ্টানদের দায়িত্ব নেয়ার পর এলাকায় বাণী প্রচার কাজে নবজাগরণ সৃষ্টি হয়। ফাদার ফ্রান্সিস ২০১৮ খ্রিষ্টাব্দে চালাবন এবং ২০১৯ খ্রিষ্টাব্দে দলিয়াপাড়ায় মিশনের জন্য জমি ক্রয় করেন এবং কিছু নির্মাণ কাজ করেন। চালাবনকে বলা হয় ডনবস্কো কাথলিক মিশন এবং দলিয়াপাড়াকে বলা হয় কুইন অফ হলি রোজারী পম্পী চ্যাপেল। চালাবনে খ্রিষ্টভক্তের সংখ্যা ৬০ এবং দলিয়াপাড়ায় ৪০০। ২০২২খ্রিস্টাব্দে মাউসাইদের রাজাবাড়িসহ উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান নিয়ে চালাবন ডনবস্কো ধর্মপল্লী ঘোষণা করা হয়।

Scroll to Top