ঢাকা মহাধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই এর উদ্যোগে ও আর্চবিশপ হাউজের ব্যবস্থাপনায়

বাংলাদেশে অবস্থানরত কিছু দেশের রাষ্ট্রদূতদের নিয়ে গত শনিবার (১৭/১/২০২৬ খ্রিস্টাব্দ) সন্ধ্যা ৬:৩০ মিনিটে আর্চবিশপ হাউজের হল রুমে বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইণ্ডিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভাটিকান সিটি, আর্জেন্টিনা, কানাডার রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের কারো কারো সাথে তাদের স্ত্রী/স্বামী উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টার পর থেকেই রাষ্ট্রদূতগণ আচবিশপস্ হাউজে আসা শুরু করলে বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারগণ তাদেরকে মূল গেইট থেকে বরণ করে নেন।
সন্ধা ৬:৪০ মিনিট থেকে পুনর্মিলনী অনুষ্ঠান বিশপ সুব্রত বি গমেজের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথমেই রমনা সেন্ট যোসেফ সেমিনারীর সেমিনারীয়ানগণ ইংরেজি ও বাংলায় মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করে। তাদের সাথে উপস্থিত অতিথিদের কেউ কেউ তাল মেলান। এরপর প্রত্যেকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।আনুষ্ঠানিক কোনো বক্তব্য পর্ব না থাকলেও উপস্থিত অতিথিবৃন্দ পরস্পরের সাথে আলাপচারিতায় সময় ব্যয় করেন। উল্লেখ্য ঢাকা শহরে মণ্ডলী পরিচালিত বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের প্রধানগণ এবং আর্চবিশপ হাউজে অবস্থানরত বিশপ, ফাদার ও সিস্টারগণ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

