Name : St. Anthony’s Church (2008)
Address : Catholic Church, Shimulia
P.O. Fulbaria Bazar
PS. Kaliakur, Dt. Gazipur Tengra
কেওয়াচালা থেকে ৩০ কিলোমিটার দূরে ফুলবাড়িয়া ইউনিয়েন অবস্থিত শিমুলিয়া উপকেন্দ্রটি গড়ে উঠেছে। এখান থেকে পুরো কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলায় কোচদের মধ্যে সেবাকাজ করা হচ্ছে। বর্তমানে শিমুলচালা গ্রামে ১০টি কাথলিক পরিবার আছে। কেন্দ্রটি ২০০৫ খ্রিষ্টাব্দে পিমে ফাদার ফ্রাংকোর মার দানে ৮০ শতাংশ জমি ক্রয় করে ফাদার ডমিনিক বাংলাদেশে ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ পল চাং ইন নাম- এর সাহায্যে প্রথম গির্জা, বোর্ডিং, সিস্টার বাড়ি নির্মাণ করেন। কালের প্রবাহে ফাদার বাইও আরো জমি ক্রয় করেন ও সীমানা প্রচীরের কাজ সমাপ্ত করেন। ফাদার নতুন গির্জা ও সিস্টারদের থাকার ঘর নির্মাণ করেন। এখানে বর্তমানে ১টি গির্জা, ছোট ছেলেমেয়েদের ১টি বোর্ডিং, সিস্টারদের থাকার ঘর, ডিসপেন্সারী ও ফাদারদের থাকার ঘর রয়েছে। এখানকার খ্রিষ্টভক্তগণ বেশিরভাগ হলেন কোচ, বর্মন, মান্দি, উড়াঁও, সান্তাল, মান্দাই ইত্যাদি। শিমুলিয়া উপকেন্দ্রটিতে প্রায় ৪৫টিরও বেশি গ্রাম রয়েছে যেখানে বাণী প্রচারের ক্ষেত্র বেশি।
