Name : Our Lady of the Holy Rosary Church (1777)
Address : Catholic Church, Hashnabad
P. O. Hashnabad, Dhaka-1321
Parish Priest : Fr. Stanislaus Gomes
Mobile : (+88) 01712259798
E-mail : fr.stanislaus@gmail.com
Assistant : Fr. Ripon Anthony D’ Rozario
Mobile : (+88) 01762384004
E-mail : drozario.riponanthony@yahoo.com
Assistant : Fr. Abel B. Rozario
Mobile : (+88) 018 3537 1012
Catholics : 3,477
মোলাশিকান্দা, হাসনাবাদ, ইক্রাশি, নয়ানগর, ইমামনগর, রাহুৎহাটি, নয়ানশ্রী এই সাতিটি গ্রামের সমন্বয়ে হাসনাবাদ ধর্মপল্লী গঠিত। মালিকান্দা ও নাগেরকান্দা মিশনের সমসাময়িককাল থেকেই হাসনাবাদে খ্রিষ্টান বসতি ছিল। কিন্তু শুরুতে হাসনাবাদের লোকজনের জন্য কোন গির্জা সেইসময় ছিলো না বিধায় এইসব খ্রিষ্টানগণ মালিকান্দা ও নাগরকান্দা গির্জায় গিয়ে খ্রিষ্টযাগে যোগদান করতেন। ঐতিহ্য অনুসারে দেখা যায়, ফাদার রাফায়েল গমেজ ছিলেন হাসনাবাদ গির্জার প্রতিষ্ঠাতা ও প্রথম পালপুরোহিত। ফাদার রাফায়েল ১৭৭৪ খ্রিষ্টাব্দে হাসনাবাদে প্রথম বাণীপ্রচার কেন্দ্র স্থাপন করেন এবং বসবাসের জন্য পার্শ্ববর্তী গ্রাম বান্দুরায় একটি ছোট কুটির নির্মাণ করেন।
১৭৭৭ খ্রিষ্টাব্দে হাসনাবাদে প্রথম গির্জা নির্মিত হয় এবং জপমালা রাণীর নামে উৎসর্গ করা হয়। ফলে গির্জার নামকরণ হয় জপমালা রাণীর গির্জা। প্রথম গির্জার চাল ছিলো ছনের এবং চারিদিকে বাঁশের বেড়া। শুধুমাত্র বেদি ছিলো পাকা। ক্রমে লোকসংখ্যা বাড়তে থাকলে বড় গির্জাঘরের প্রয়োজন অনুভূত হয়। বর্তমানে বৃহৎ সুদৃশ্য গির্জাটি নির্মিত হয় ১৮৮৮ খ্রিষ্টাব্দে। গির্জা ঘরটি দুর্বল হয়ে পড়লে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় ফাদার জ্যোতি এ গমেজ পুরনো স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে এই ঐতিহ্যবাহী গির্জাটির কিছু নতুন সংযোজন করে বিশাল সংস্কার করেন। ২০০২ খ্রিষ্টাব্দে গির্জাটি নতুনরূপ লাভ করে এবং আশীর্বাদ করা হয়। বর্তমানে হাসনাবাদ ধর্মপল্লীর খ্রিষ্টভক্তের সংখ্যা ৩৪৭৭ জন।
