ZIRANI CHURCH-CENTER (Resident Priest)

        Name                      :     Jesus Worker Center (2009)

                                               Gazipur or South Pani Sail

                                               Mommun Rd, Zirani- Gazipur

        Priest-in-Charge    :     Fr. Gualzetti Gian Paolo, PIME

        Mobile                    :     (+88) 017 7629 1752

        E-mail                     :     gualzetti.gianpaolo@pime.org

        Catholics               :     1,700

যিশু কর্মী কেন্দ্র, জিরানি (ইপিজেড) উপকেন্দ্র

ই-পি-জেড সাভার উপজেলার মধ্যে একটি শিল্প এলাকা। এই এলাকায় বিভিন্ন স্থান থেকে অনেক যুবক-যুবতী কাজের সন্ধানে  এসে বিভিন্ন কলকারখানা ও সংরক্ষিত শিল্প এলাকায় কাজ করছেন। এদের জন্য প্রথমে ফাদার ডমিনিক রোজারিও খ্রিষ্টযাগের ব্যবস্থা করেন। মাঝে মধ্যে ধরেণ্ডা ধর্মপল্লীর  ফাদারগণও যেতেন। ২০১০ খ্রিষ্টাব্দে পিমে ফাদারগণ এখানে জায়গা ক্রয় করেন এবং বহুতল ভবন নির্মাণ করেন। এরপর থেকে পিমে ফাদারগণই এই এলাকার পুরো দায়িত্ব নেন এবং পালকীয় কাজের বিস্তার ঘটান। তাঁরা অবকাঠামোগতভাবেও অনেক উন্নয়ন সাধন করেন। পিমে ফাদারগণ ও সিস্টারগণ এখনে স্থায়ীভাবে থেকে তাঁদের পালকীয় কাজ করে যাচ্ছেন। ফাদার-সিস্টারগণ বিশেষভাবে কর্মজীবী মানুষের যত্ন নিয়ে থাকেন। জিরানি যিশু কেন্দ্রের ফাদার হাউজের পাশে কর্মজীবী বোনদের থাকার ব্যবস্থাও আছে। বর্তমানে এই কেন্দ্রে কাথলিকদের সংখ্যা হবে প্রায় ৩০০ জনের মতো। 

Scroll to Top