MIRPUR PARISH

মিরপুর ধর্মপল্লী

মিরপুর ধর্মপল্লী আগে মোহাম্মদপুর সেন্ট খ্রিষ্টিনা ধর্মপল্লীর অধীন ছিলো। সেখানকার পিমে ফাদরগণ মিরপুর এসে খ্রিষ্টভক্তদের পালকীয় যত্ন নিতেন। প্রকৃতপক্ষে সেন্ট খ্রিষ্টিনা থেকেই জন্ম নেয় মিরপুর ধর্মপল্লী। ফাদার জন পাওলো গুয়ালজেত্তি, পিমে, এই ধর্মপল্লীর প্রথম পালপুরোহিত। ‘প্রেরিতগণের রাণী মারীয়া’ নামে মিরপুরের বড়বাগে গির্জাটি ১৯৯৪ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। ধর্মপল্লী হিসেবে যাত্রা শুরু করার আগে এখানে একজন পিমে ফাদার স্থায়ীভাবে থেকে ভক্তজনগণের আধ্যাত্মিক ও পালকীয় যত্ন নিতেন। চাকুরির প্রয়োজনে এবং তুলনামূলকভাবে কম ভাড়ায় থাকার সুবিধার কারণে অনেকেই মিরপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিম্ন মধ্যবিত্ত শ্রেণির কাথলিকগণ মিরপুর ধর্মপল্লীতে বসবাস করতে থাকেন যাদের অধিকাংশ বৃহত্তর খুলনা, বরিশাল, ফরিদপুর থেকে। এখাকার কাথলিকগণ সত্যিকার অর্থে সক্রিয় খ্রিষ্টিয় সমাজ। বর্তমানে মিরপুরে কাথলিকদের সংখ্যা প্রায় ২৫০০ জন। এই নতুন ধর্মপল্লীটি গড়ে  তোলার পিছনে পিমে ফাদারদের অনেক অবদান রয়েছে। বর্তমানে ধর্মপ্রদেশীয় ফাদারগণ ধর্মপল্লীর পরিচালনার দায়িত্ব আছেন।  ধর্মপল্লীর পাশেই সেন্ট জন মেরী ভিয়ান্নীর সেমিনারী রয়েছে।

Scroll to Top