MAUSAID PARISH

        Name                   :     St. Augustine of Canterbury Church (1893)

        Address               :     Catholic Church, Mausaid

                                            P.O. Uzampur, Uttara, Dhaka-1230

        Parish Priest       :     Fr. Dominic Rozario

        Mobile                 :     (+88) 01715705530

        E-mail                  :     dominicsentu52@gmail.com

        Catholics             :     625

ক্যান্টারবেরীর সাধু আগষ্টিনের নামে মাউসাইদে গির্জাটি স্থাপিত হয় ১৮৯৩ খ্রিষ্টাব্দে। টঙ্গীর পূর্ব-দক্ষিণে অবস্থিত মাউসাইদ ধর্মপল্লী। ১৮৮০ খ্রিষ্টাব্দের দিকে কাথলিকগণ প্রথমে মাউসাইদে বসতি শুরু করেন। এইসব কাথলিকগণ ছিলেন ঢাকার মুসলিম নবাবের প্রাক্তন রায়ত। পেশায় তারা ছিলেন কৃষক। সেই সময় মাউসাইদ এলাকাটি গভীর জঙ্গলময় ছিল। এখানে বাঘ, বন্য শুকর বাস করত। বিষাক্ত সাপেও এলাকাটি পরিপূর্ণ ছিল। তাই এখানকার মানুষ সব সময়ই ভয়ের মধ্যে থাকতেন। অবশ্য তারা অনেক সাহসীও ছিলেন।

১৮৯৩ খ্রিষ্টাব্দে মাউসাইদে ২০০ জন কাথলিকের জন্য একটি গির্জার প্রয়োজনীয়তা দেখা দেয়। ঢাকার প্রথম বিশপ আগস্টিন যোসেফ লূয়াজ, সিএসসি ১৮৯৩ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল নবনির্মিত গির্জাটি আশীর্বাদ করেন। ১৯১৯ খ্রিষ্টাব্দের ঘুর্ণিঝড়ে গির্জাটি ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর গির্জার জায়গাটি চার্লস পিরিজের জমির সঙ্গে বদল করে দেড় বিঘা জায়গা নিয়ে নতুন গির্জা প্রাঙ্গণ গড়ে ওঠে। ১৯২২ খ্রিষ্টাব্দে মাউসাইদের দ্বিতীয় গির্জাটি নির্মাণ করা হয়। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ১১ মে’র ঝড়ে মাউসাইদ গির্জা বিধ্বস্ত হলে একটি টিনের ছাপড়ায় গির্জার কাজ চলতো। ফাদার ডমিনিক ডি’রোজারিও মাউসাইদের পাল পুরোহিত থাকাকালীন সময়ে ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৯ জানুয়ারি পাকা গির্জাটি নির্মাণ করা হয়।

১৯৭৬ খ্রিষ্টাব্দে মাউসাইদে সিস্টারদের স্থায়ী একটি কনভেন্ট ও পঙ্গু এবং মানসিক ভারসাম্য হারানো ছেলেমেয়েদের জন্য সেবাকেন্দ্র নির্মলা শিশুভবন গড়ে উঠে। আগে মাউসাইদ ধর্মপল্লীর অন্তর্ভুক্ত গ্রামগুলি ছিলÑ ভাদুন, পাগার, হারবাইদ, তালটিয়া-গোয়ালগাঁও, মাউসাইদ ও রাজাবাড়ী। কিন্তু বর্তমানে ভাদুন ও পাগার আলাদা ধর্মপল্লী হয়ে যাওয়ায় এখন এই ধর্মপল্লী এবং রাজাবাড়ী চালাবনে অধীনে চলে যাওয়ায় মাউসাইদ ধর্মপল্লী একটি গ্রাম নিয়েই। বর্তমানের নতুন গির্জাটি ২০২৪ খ্রিস্টাব্দের ১৫ জুন আশির্বাদিত হয়।

Scroll to Top