Name : St. Augustine of Hippo Church (1925)
Address : Catholic Church, Mathbari
P. O. Ulukhola, Dist. Gazipur-1463
Parish Priest : Fr. Uzzal L. Rozario, CSC
Mobile : (+88) 017 1576 3965
E-mail : uzzalrozario@gmail.com
Asst. Parish Priest : Fr. Gabriel Toppo, CSC
Mobile : 01715457620
E-mail : gmichael0916@gmail.com
Catholics : 2,900
মঠবাড়ী ধর্মপল্লী এলাকা বরাবরই নাগরী ধর্মপল্লীর অধীনে ছিলো। কিন্তু খুব দ্রুত গতিতে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে ১৯১০ খ্রিষ্টাব্দে মঠবাড়ী এলাকার কাথলিকগণ মাইলাপুরের বিশপ থিয়োটোনিয়াসের কাছে নিজেদের এলাকার জন্য একটি গির্জা নির্মাণের আবেদন রাখেন। বিশপ মহোদয়ও তাদের অসুবিধার কথা বুঝতে পারেন। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে মাইলাপুর ধর্মপ্রদেশের প্রধান প্রশাসক ১৯২৫ খ্রিষ্টাব্দে মঠবাড়ী এলাকাকে নাগরী থেকে আলাদা করে একটি পৃথক ধর্মপল্লীতে রূপান্তরিত করেন। তখন এই ধর্মপল্লীর প্রথম আবাসিক যাজক ছিলেন ফাদার ওজে র্সেতরিও দা সিল্ভা। এর আগে ১৯২১ খ্রিষ্টাব্দে মঠবাড়ীতে একটি টিন ও বেড়ার গির্জা নির্মিত হয়। নাগরী থেকে প্রতি সপ্তাহে একদিন যাজক সেখানে গিয়ে খ্রিষ্টযাগ অর্পণ করতেন। নাগরী জমিদারী থেকে অর্থ এনে এবং আমপট্রি গির্জার জমি অর্থাৎ ঢাকার ফুলবাড়িয়ার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ১৯২৬ খ্রিষ্টাব্দে মঠবাড়ী পাকা গির্জাটি নির্মাণ করা হয়।
এই ধর্মপল্লীতে ১৯৬১ খ্রিষ্টাব্দে এসএমআরএ সিস্টারদের একটি কনভেন্ট স্থাপিত হয়। বর্তমানে মেয়েদের জন্য একটি হাইস্কুলও আছে। মঠবাড়ী ধর্মপল্লীর প্রতিপালক সাধু হলেন হিপ্পোর সাধু আগষ্টিন। মঠবাড়ী ধর্মপল্লীর বর্তমান লোকসংখ্যা ২,৭৫৫ জন। মঠবাড়ী ধর্মপল্লীর অন্তর্গত গ্রামগুলি হলোÑ কুলুন, তেঁতুইবাড়ী, বাগবাড়ী, মাল্লা, মঠবাড়ী, উলুখোলা, বাঁশবাড়ী, ও উত্তর-দক্ষিণ ভাসানিয়া। বর্তমানে এখানে যে সুন্দর গির্জা রয়েছে তা নির্মিত হয় ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, সিএসসি-এর সময়ে। কুলুন গ্রামেও ২০২৩ খ্রিস্টাব্দে সুন্দর গির্জা নির্মিত হয়।
