VATARA QUASI PARISH

        Name                   :     Divine Mercy Church (2019)

        Address               :     Manadi Avenue,

                                           Vatara, Gulshan, Dhaka

        Parish Priest          :     Fr. Shitol T. Costa

        Mobile                 :     (+88) 01778180865

        Email                   :     stcosta72.sc@gmail.com

        Asst. Parish Priest :     Fr. Regan P. Costa

        Mobile                 :     (+88) 01778476787

        E-mail                   :     reganpiuscosta201@gmail.com

        Catholics              :     6,500 (including Nayanagor,          

                                          Banani, Chalabon, Khilkhet & Dolipara)

অনেক দিন থেকেই নয়ানগর এলাকায় একটি ধর্মপল্লী স্থাপনের চিন্তাভাবনা চলছিল। কারণ এই এলাকায় প্রচুর খ্রিষ্টানগণ বসবাস করেন। সাক্রামেন্তীয় কাজে, বিশেষ করে বিবাহ, দীক্ষাস্থান, মরা মাটি ও অন্যান্য সংস্কারগুলির জন্য তাদের তেজগাঁও ধর্মপল্লীতে যেতে হয়। ট্রাফিক ব্যবস্থা খারাপ হওয়ায় তাদেরকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। তাছাড়া রেকর্ডগুলো যেহেতু তেজগাঁও ধর্মপল্লীতে তাই যে কোন সার্টিফিকেট ও চিঠি আনার জন্য তাদেরকে তেজগাঁও যেতে হয়। ভাটারা যেহেতু নয়ানগর গির্জার কাছেই এবং যাতায়াত ব্যবস্থাও ভালো এবং এখানে খ্রিষ্টান হাউজিং সোসাইটি অনেক জায়গা ক্রয় করে খ্রিষ্টানদের কাছে প্লট আকারে তা বিক্রি করেছে, এখানে নিকট ভবিষ্যতে এক বিরাট খ্রিষ্টান সমাজ গড়ে উঠবে, এসব কারণেই মহামান্য কার্ডিনাল ভাটারাকে ধর্মপল্লী হিসেবে ঘোষণা করেন। গির্জার নামে মহামান্য কার্ডিনাল ৫ কাঠা জায়গা হাউজিং সোসাইটির কাছ থেকে ক্রয় করেন এবং এখানেই তিনি চারতলা বিল্ডিং করেন। যার দ্বিতীয় তালা গির্জা হিসেবে ব্যবহার করা হচ্ছে। নয়ানগর উপ-কেন্দ্র ভাটারা ধর্মপল্লীর অন্তর্ভুক্ত। নয়ানগরসহ এখানে খ্রিষ্টভক্তের সংখ্যা ৬৫০০ জন। ঐশকরুণার যীশুর নামে ধর্মপল্লীটি উৎসর্গ করা হয়েছে।

খিলক্ষেত উপকেন্দ্র

খিলক্ষেত ভাটারা ধর্মপল্লীর একটি উপ-কেন্দ্র। ঢাকা বিমান বন্দরের কাছাকাছি খিলক্ষেতে খ্রিষ্টান বসতি গড়ে উঠেছে। এখানে প্রায় ৪০টি কাথলিক পরিবার রয়েছে। এক সময় তেজগাঁও গির্জা থেকে ফাদারগণ এসে এখানকার খ্রিষ্টভক্তদের পালকীয় যতœ নিয়ে থাকেন। ২০১৪ খ্রিষ্টাব্দে খিলক্ষেতে একটি গির্জা করার উদ্দেশ্যে মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এখানে খ্রিষ্টান পাড়ার মাঝামাঝি জায়গায় এক খণ্ড জমি ক্রয় করেন। জায়গাটি পুকুর থাকায় মাটি ভরাট করে ২০১৬ সালে টিন শেডের একটি গির্জা নির্মাণ করা হয়। চ্যাপেলটির উদ্বোধন ও আশীর্বাদ করেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও । বর্তমানে প্রতি রোববারই এখানে খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় এবং বসুন্ধরা থেকে ফ্রান্সিসকান ধর্মসংঘের ফাদারগণ এসে ভাটারার ফাদারদের সহযোগিতা করে থাকেন। খিলক্ষেত উপ-কেন্দ্রের প্রতিপালিকা হলেন কলকাতার সাধ্বী তেরেজা। এখানে প্রায় ৩০০ জন খ্রিষ্টভক্ত বসবাস করেন।

নয়ানগর উপকেন্দ্র

নয়নগর গির্জাকে বলা হয় দ্যা ম্যাজেনড্ গির্জা। ১৯৮২ খ্রিষ্টাব্দের ২১ মে ঢাকার বারিধারার সন্নিকটে নয়ানগরে ‘অবলেট খ্রিষ্টানুভব নিকেতন’ বা অবলেট স্কলাস্টিকেট নতুনভাবে স্থাপনের পর এখানকার দ্য মাজেনড্ গির্জাটি পার্শ্ববতী বারিধারা ও কালাচাঁনপুরে কর্মরত কাথলিকদের নিয়মিতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে শুরুতে যে গির্জাঘর ছিলো রবিবারের উপাসনার জন্য তাতে ভক্তজনগণের তিল ধারণের জায়গা হতো না। অবলেট ফাদারগণ বর্তমানে নয়ানগরে আধুনিক স্থাপত্যে একটি বড় সুন্দর গির্জা ঘর তৈরি করেছেন। নয়ানগরের স্থায়ী বাসিন্দাদের এটি ছিলো অনেক দিনের প্রাণের দাবী। নয়ানগর যদিও একটি পূর্ণাঙ্গ ধর্মপল্লী নয়, তারপরও এর পালকীয় সেবাকাজ কোন অংশেই ধর্মপল্লীর চেয়ে কম নয়। বাড্ডা, নদ্দা, কালাচাঁনপুর, বারিধারা, কুড়িল, খিলক্ষেত, উত্তরা, আজমপুর এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ও ভাড়ায় থাকা কাথলিকগণ এ গির্জায় যোগদান করে থাকেন। এ অঞ্চলে প্রচুর আদিবাসী ভাই-বোনেরা বসবাস করেন। দিনে দিনে এই এলাকায় কাথলিক সংখ্যা বেড়েই চলেছে।

Scroll to Top