Name : St. Paul’s Church (1952)
Address : Catholic Church, Narayanganj
135 Bangabandhu Sarak
Dist. Narayanganj-1400
Tel. : (00 88 02) 7111281
Parish Priest : Fr. Elias M. Hembrom, CSC
Mobile : (+88) 017 1454 5112/
(+88) 01824972713
E-mail : cscfrelias458@yahoo.com
Catholics : 3,000
(including Pagla, Kanchpur and other Centers)
নারয়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ নদী-বন্দর। ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তানের স্বাধীনতার পর অফিস ও কলকারখানায় ইউরোপীয়, এ্যাংলো ইন্ডিয়ান ও বাঙালি কাথলিকরা কর্মরত হয়। তখন কাথলিকদের সংখ্যা ছিল ৪০০ জন। বহু বছর ধরে লক্ষ্মীবাজার থেকে ফাদার নারায়ণগঞ্জের কাথলিকদের পালকীয় সেবা-যত্ন দিতেন ও ধর্মীয় পরিচর্যা করতেন। আর্চবিশপ গ্রেইনার নারায়ণগঞ্জ এ একটি ধর্মপল্লী স্থাপনের পরিকল্পনা করেন। এই উদ্দেশ্যে ফাদার আন্তনী ওয়েবার, সিএসসি, নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে একটি দালানসহ জমি ক্রয় করেন। ১৯৫১ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ফাদার পল শে, সিএসসি, প্রথম পালক হিসেবে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। পুরানো দালানটি ভেঙ্গে সেখানে একটি নতুন গির্জা ঘর নির্মিত হয়। ১৯৫২-১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত এখানে ফাদারগণ স্থায়ীভাবে থেকে লোকদের পালকীয় যত্ন ও আধ্যাত্মিক পরিচর্যা করতেন। ১৯৫৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে ফাদার শে’র মৃত্যুর পর মন্সিনিয়র ইসিদোর দা কস্তা নারায়ণগঞ্জের পালপুরোহিত হন। ১৯৭৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৮৪ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ১৯৮৫ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি পর্যন্ত রমনাস্থ সেন্ট মেরীজ ক্যাথিড্রাল থেকে ফাদার পল গমেজ ভারপ্রাপ্ত পালপুরোহিতের দায়িত্ব পালন করেন। তিনি প্রতি সপ্তাহে একবার করে নারায়ণগঞ্জ গিয়ে পালকীয় পরিচর্যা করতেন। পরবর্তীতে লক্ষ্মীবাজার ধর্মপল্লীর ফাদারগণ নারায়ণগঞ্জের পালকীয় দায়িত্ব পালন করেন। বর্তমানে নারায়ণগঞ্জে একজন স্থায়ীভাবে আবাসিক পুরোহিত দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে কাথলিকদের সংখ্যা আনুমানিক ৩০০০ জন, যার মধ্যে অধিকাংশই অভিবাসী।
