যীশু নামজপ প্রার্থনা দলের মহাসম্মেলন – ২০২৫ খ্রিষ্টাব্দ, গোল্লা ধর্মপল্লী

নিজস্ব প্রতিবেদক: যীশু নামজপ প্রার্থনা দলের আয়োজনে বিগত ১৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শুক্রবার, গোল্লা ধর্মপল্লীতে যীশু নামজপ প্রার্থনাদলের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনে উপস্থিত ছিলেন – ফাদার স্ট্যানলী কস্তা, আহ্বায়ক, যীশু নামজপ প্রার্থনা দল, ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, পাল-পুরোহিত, গোল্লা ধর্মপল্লী, ফাদার পিটার শ্যানেল গমেজ, ফাদার সনি মার্টিন রড্রিক্স, ফাদার তুষার জেভিয়ার কস্তা, ফাদার কল্লোল লরেন্স রোজারিও, ফাদার রিগ্যান পিউস কস্তা, শ্রদ্ধেয়া ডোরা ডি’রোজারিও, সিস্টার মেরী সুধা, এসএমআরএসহ আঠারোগ্রাম অঞ্চলের তুইতাল, সোনাবাজু, হাসনাবাদ, ইক্রাশী, বক্সনগর, গোল্লা থেকে সর্বমোট প্রায় ৩৫০ জন। সম্মেলনের মূলসুর হল “খ্রিষ্টিয় জীবনের উৎস ও চরম প্রকাশ হল খ্রিষ্টযাগ”। উদ্বোধনী প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। খ্রিষ্টযাগ ও খ্রিষ্টপ্রসাদীয় আধ্যাত্মিকতার উপর প্রথম উপস্থাপনা করেন ফাদার পিটার শ্যানেল গমেজ। টিফিনের পর খ্রিষ্টপ্রসাদীয় আরাধনা ও শোভাযাত্রার উপর উপস্থাপন করেন ফাদার গাব্রিয়েল কোড়াইয়া। এরপর কয়েকজন যীশু নামের শক্তি ও আশ্চর্য ফলাফল নিয়ে জীবন সহভাগিতা করেন। রমনা সেমিনারীয়ান ও ফাদার সনি রড্রিক্স এর পরিচালনায় সাক্রামেন্তীয় আরাধনায় সকলে অংশগ্রহণ করে। দুপুরের আহার গ্রহণের পর যীশু নামজপ প্রার্থনা দলের সবাই প্রতিজ্ঞা গ্রহণ করেন। যীশু নামের শক্তির বিষয়ে সহভাগিতা কেেরন ডোরা দি এবং অনেকে সাক্ষ্য প্রদান করেন। পরিশেষে অন্যান্য ফাদারের উপস্থিতিসহ ফাদার স্ট্যানলী কস্তা সকলের উদ্দেশ্যে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। খিষ্টযাগের পর একত্রে যীশু নামে কীর্তন পরিবেশনা করা হয়। সমগ্র মহাসম্মেলনটি পরিচালনা, সমন্বয়ে ও উপস্থাপনায় ছিলেন নুপুর গমেজ। সকলের উপস্থিতি ও অংশগ্রহণে এই সম্মেলনটি ছিল প্রার্থনাপূর্ণ, ভাবগাম্ভির্যপূর্ণ ও আনন্দপূর্ণ। প্রভু যীশুর দয়ায় এই সম্মেলনটি সাফল্যমণ্ডিত ও আশীবার্দপূর্ণ ছিল।

Scroll to Top